চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে পচা-বাসি খাবার ও নকল পণ্য, জরিমানা ২ লাখ টাকা
চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

