ঐক্য চাইলে বিএনপিকে ‘মুচলেকা’ দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


