মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুণবে সেতু কর্তৃপক্ষ
আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কত গাড়ি চলাচল করছে তা গণনা করা হবে।



