বাংলাদেশ নাট্যোৎসবে কাল ক্ষমতার অপব্যবহার ও স্বৈরাচারের গল্প নিয়ে নান্দনিকের ‘নৃপতি’
বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত বাংলাদেশ নাট্যোৎসব-এ মঞ্চস্থ হতে যাচ্ছে নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা নৃপতি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক নৃপতির নির্দেশনায় রয়েছেন বদরুদ্দোজা।

