যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

