বস্ত্র খাতেও নতুন মজুরি কাঠামোর প্রস্তুতি নিচ্ছে বিটিএমএ
তৈরি পোশাক খাতের পর এবার বস্ত্র খাতেও নতুন নিম্নতম মজুরি নির্ধারণের দাবি উঠেছে। এ নিয়ে বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বস্ত্র খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।


