ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে নিহত ২৭ বিদ্রোহী
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সামরিক অভিযান চালিয়ে হুথি গোষ্ঠীর ২৭ সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বেশ কয়েকজন হুথি সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে সামরিক বাহিনী।



