বিদ্যুৎস্পৃষ্ট হওয়া চাচাতো ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার উত্তরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা আক্তার (৪৫) ও হারুন অর রশিদ (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত আফরোজা আক্তার সেকান্দর আলীর স্ত্রী এবং হারুন অর রশিদ একই গ্রামের ছমেদ আলীর পুত্র।


