ঠাকুরগাঁওয়ে নাশকতার মামলায় ৩ জন গ্রেপ্তার, মামলা প্রত্যাহারে আবেদন বাদীর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর এবার আদালতে এফিডেভিট দাখিল করে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী। গত ২১ নভেম্বর থানায় দায়ের করা এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।



