মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দীঘি
মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, সুখ-দুঃখ আর এক পারিবারিক ভ্রমণের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাত্রা বিরতি’। চরকি প্রযোজিত সিনেমাটির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিম ও সুমাইয়া শিমুকে।



