ইউপি ভোট: রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু ২৯ নভেম্বর
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আগামী রোববার (২৯ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


