পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়ার দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া। প্রথমে তিনি দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।


