ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ সাবেক এক ইউপি সদস্য ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার করে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।



