হুমায়ূন আহমেদের গল্প-গানে মঞ্চস্থ ‘চাঁদনি পসরে’
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প, নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চস্থ হয়েছে ব্যতিক্রমী শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।



