গাইবান্ধায় মৃত ব্যক্তির কুলখানি খেয়ে হাসপাতালে পাঁচ শতাধিক
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কুলখানি অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ শতাধিক মানুষ। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই।
