কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটির দাম কত
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেছেন জেলেরা। আর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে শিকারে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই আড়তদারদের নজর কাড়ে বহু আকাঙ্ক্ষার সেই ‘বড় ইলিশ’।

