কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালী
নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে র্যালী ও আলোচনা সভাটি হয়। স্থানীয় দলীয় কার্যালয় হতে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে তা শেষ হয়।



