কর্ণফুলীর কারখানা বন্ধ হওয়ায় বিপাকে চট্টগ্রামের নির্মাণ খাত
চট্টগ্রামে সিমেন্টের জাতীয় সরবরাহে ঘাটতি না থাকলেও স্থানীয় পর্যায়ে বেড়েছে পরিবহন ব্যয় ও সরবরাহের অনিশ্চয়তা। কর্ণফুলী নদীর তীরে এস আলম গ্রুপের সিমেন্ট কারখানা বন্ধ হয়ে যাওয়ায় নির্মাণসামগ্রীর অন্যতম প্রধান উপকরণটির জন্য এখন দূরবর্তী উৎপাদনকেন্দ্রের ওপর নির্ভর করতে হচ্ছে নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে।



