নিখোঁজের এক দিন পর সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার
নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।



