গোপালগঞ্জে বন্ধ প্রায় ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব
গোপালগঞ্জে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাব বন্ধ রাখা হয়েছে।


