গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো, গ্রহণ কিংবা ক্যাশ আউট—সব ধরনের সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা।



