নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।



