মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা
মেসি-ডি মারিয়াদের দেশের ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি শেখার সুযোগ পেয়েছে বাংলাদেশের খুদে ফুটবলাররা। আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও প্রশিক্ষণ কৌশলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে ইয়ুথ ফুটবল ক্লিনিক আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।



