কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


