গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষিপ্তভাবে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।


