দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমান, যুদ্ধবিমান পাঠাল সিউল
দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) মঙ্গলবার (২৪ নভেম্বর) একাধিক রুশ সামরিক বিমান প্রবেশ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই এলাকায় যুদ্ধবিমান পাঠায় দক্ষিণ কোরিয়া।


