গভীর রাতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে রাতের বেলায় ভেকু দিয়ে একটি বসতবাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বাড়ি ভাঙার সময় একাধিকবার পুলিশের সহায়তা চেয়েও তারা সাড়া পাননি।


