নিজ বাসা থেকে সরকারি কলেজের শিক্ষিকার লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ বাসা থেকে ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।


