ব্যাটারিচালিত রিকশাচালকদের ৮৪ শতাংশই ঢাকায় এসেছেন গ্রামে কাজ না থাকায়: জরিপ
ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশই অন্য জেলা থেকে এসেছেন। এদের মধ্যে ৮৪ শতাংশই আবার গ্রামে কাজের সুযোগ না থাকায় রাজধানীতে এসেছেন। ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।


