১০ বার ফাউলের শিকার নেইমার, ‘আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষায় থাকতে হবে’
ব্রাজিলিয়ান লিগে গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর তীব্র ক্ষোভ উগরে দিলেন সান্তোস তারকা নেইমার জুনিয়র। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই ম্যাচের পর তাঁর দাবি, রেফারির একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে তাঁকে ন্যায্যভাবে খেলার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছে এবং বিপজ্জনক ফাউলের মুখেও পর্যাপ্ত সুরক্ষা পাননি তিনি।



