আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ— যার নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন কার্লোস এসপি। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছে গেছে লস ব্লাঙ্কোসরা।

