পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগের শীর্ষ দল, হারতে হারতে ড্র
নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-২ গোলে ড্র করায় প্রিমিয়ার লিগের শীর্ষে ৮ পয়েন্টের লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে আর্সেনাল। স্বাগতিকদের উজ্জীবিত পারফরম্যান্সের সামনে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর মিকেল আরতেতার দলকে লড়াই করে সমতা ফিরতে হয়েছে।
