জয়পুরহাটে পান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা
জয়পুরহাটে নানা প্রতিবন্ধকতায় সম্ভাবনাময় পান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। একদিকে বাজারমূল্য কম, অন্যদিকে নেই পান বিক্রির স্থানীয় বাজারব্যবস্থা। এতে যেমন লোকসানে পড়ছেন কৃষকরা, তেমন পার্শ্ববর্তী জেলায় গিয়ে বিক্রি করতে হচ্ছে পান।


