পাকিস্তানের কাছে শিরোপা হারিয়ে পুরস্কার বিতরণী বর্জন ভারতের
বৃষ্টির কারণে ফাইনাল মাঠে গড়ায়নি। তবু নিয়ম অনুযায়ী পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভারত। ঢাকায় অনুষ্ঠিত দৃষ্টিহীনদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণার প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছে ভারতীয় দল।


