জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ধানক্ষেত থেকে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নশিরপুর (সাদলাপাড়া) এলাকার একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।



