ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার জোট বাহিনী লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদাসহ বিভিন্ন স্থানে ‘বিশেষ অভিযান’ চালানোর পর এই দাবি জানায় তারা।


