ক্যালিফোর্নিয়ায় বৃষ্টির পানির স্রোতে ভেসে দুজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের পর ভারী বৃষ্টিতে সৃষ্ট পানির স্রোতে ভেসে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সান বার্নারডিনো কাউন্টির চিনো ক্রিক থেকে তাদের মরদেহ উদ্ধার করেন শেরিফ বিভাগের ডুবুরিরা।


