দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় হামলার লক্ষ্যবস্তু হচ্ছে যাত্রীবাহী বাস, রেলপথ, থানা, হাসপাতাল, ব্যাংক, রাজনৈতিক কার্যালয় ও বসতবাড়ি।


