সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ গাজীপুরে সড়ক অবরোধ
মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া এবং গাজীপুরে গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

