৮০ বছরের অপেক্ষার অবসান ঢাকা-পাবনা ট্রেন চালু – MZamin
প্রায় ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি রেল যোগাযোগের আওতায় এলো পাবনা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো ঢাকা-পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দু’টি ট্রেনের উদ্বোধনের মধ্যদিয়ে পূরণ হলো পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি।


