পুড়িয়ে দিয়েছে বিআরটিসির দুই বাস, রেললাইনে আগুন
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসির টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুটি বাসই পুড়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহ্ মখদুম থানার ওসি আকবর আলী।



