অতীতের পুনরাবৃত্তি যেন না হয়
যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে সেতুর প্রয়োজনীয়তাকে অস্বীকারের কোনো সুযোগ নেই। অথচ এই সেতু কীভাবে নদীর সর্বনাশ করে চলেছে, ১৭ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘নদীর দুঃখ সেতু’ শিরোনামের বিশেষ আয়োজনে তা স্পষ্টভাবে উঠে এসেছে।



