খুলনায় রাতভর মোটরসাইকেল বহর নিয়ে বিএনপির পাহারা, আজ অবস্থান কর্মসূচি
খুলনায় অগ্নিসন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধের কথা বলে নগরীর পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল করেন তারা।



