বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন না বাভুমা, অধিনায়ক কে?
বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। ডান পায়ের কাফ মাসলে চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা।


