হারের পর শান্তর স্বীকারোক্তি, ‘এত ভুল করলে হবে না’
শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ইনিংসে ৪০০ রানের পুঁজি গড়ে লড়াইয়ের বার্তাও দিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষ যখন বিশ্বের অন্যতম সেরা দল, তখন সামান্য ভুলেরও যে বড় মূল্য দিতে হয়, সেটিই যেন আরেকবার বুঝল লাল-সবুজের প্রতিনিধিরা।

