৩২ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার পর পিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ প্রায় ৩২ ঘণ্টা ধরে হাসপাতালের লাশঘরে পড়ে আছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পরিবারের কেউ মরদেহ নিতে আসেননি।

