পোশাকশিল্পের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের জন্য স্থগিত হওয়া মজুরি বোর্ডের সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব কার্যালয়ে এ সভা বসবে।


