বাহরাইনে হামলার সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ
উপসাগরীয় দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এর পরপরই সম্ভাব্য হুমকির বিষয়ে দুটি সতর্কতা জারি করেছে বাহরাইন। গত সেপ্টেম্বরের পর দেশটিতে এ ধরনের প্রথম সতর্কবার্তা দেওয়া হলো।



