জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার করা বোমা সদৃশ বস্তুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।



