পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান মো. সাইফুল (৩৯)। সেখানে পাচারকারীদের হাতে জিম্মি হন তিনি। লিবিয়ার একটি নম্বর থেকে গত বছরের ৫ আগস্ট দুপুরে সাইফুলের স্ত্রীর ফোনে কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

